তরুণদের সংক্রমণ বৃদ্ধি নিয়ে যা বললেন ড. ফাউচি

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২১, ১৬:০০আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৬:০০

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে তরুণদের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। ফ্লোরিডা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া ও টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের আরও কিছু অঙ্গরাজ্যে এমন প্রবণতা দেখা গেছে। অপেক্ষাকৃত কম বয়সীদের বেশি হারে আক্রান্ত হওয়াকে এখন বিশেষ উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে কেন এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে বুধবার তার একটি ব্যাখ্যা দিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি।

সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে আলাপকালে ফাউচি বলেন, বয়স্ক ব্যক্তিদের অনেকেই টিকা নিয়েছেন। অন্যদিকে ডে কেয়ার সেন্টার এবং স্কুলগুলোর স্পোর্টিং ইভেন্ট থেকেও সংক্রমণ ঘটছে। ফলে আপনি যখন পুরো জনসংখ্যার দিকে তাকান তখন দেখতে পাবেন, অল্প বয়স্ক ব্যক্তিদের চেয়ে বয়স্ক ব্যক্তিরা তুলনামূলকভাবে অধিক সুরক্ষিত।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিডিজ-এর এই পরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্রে ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সীদের মধ্যে ৭৫ শতাংশই টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন। অন্যদিকে ডে কেয়ার সেন্টার এবং বিভিন্ন স্কুলের স্পোর্টস টিমগুলোর সদস্যরা নিয়মিত মাস্ক পরছে না। আমি মনে করি, এসব কারণেই তরুণদের মধ্যে সংক্রমণ বাড়ছে।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম