যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারী শিক্ষার্থীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, ১১:০৪আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৪:৪১

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে এক বন্দুকধারী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সোমবার দেশটির টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিলেতে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

পুলিশ জানিয়েছে, নক্সভিলের অস্টিন-ইস্ট ম্যাহনেট হাই স্কুলে এক বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্কুলের বাথরুমে খুঁজে পাওয়া যায় তাকে। সেখানে ঢুকতেই পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে ওই বন্দুকধারী। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হন। পরে পুলিশ পাল্টা গুলি চালালে ওই বন্দুকধারী নিহত হয়।

গোলাগুলির খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা স্কুলে ছুটে গেলে শিক্ষার্থীদের তাদের হাতে তুলে দেয় পুলিশ।

আহত পুলিশ কর্মকর্তার অবস্থা খুব গুরুতর নয় বলে জানা গেছে। তার পায়ের ওপরের অংশে গুলি লেগেছে। শিক্ষার্থী ও স্কুলের কর্মীদের সুরক্ষায় নিজের জীবন বাজি রাখার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন টেনেসির মেয়র ইন্ড্যা কিনক্যানন। সূত্র: সিবিএস নিউজ, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি