বিচ্ছেদের ঘোষণা বিল গেটস দম্পতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মে ২০২১, ০৪:০৫আপডেট : ০৪ মে ২০২১, ১৩:৩১

দীর্ঘ ২৭ বছরের সংসারের ইতি টানলেন বিশ্বের চতুর্থ ধনকুবের বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে এ কথা জানান হয়। টুইটারে ডিভোর্সের বিষয়ে ঘোষণা দেন এই দম্পতি।

টুইটার বার্তায় তারা উল্লেখ করেন, আমরা ধারণা করছি স্বামী স্ত্রী হিসেবে আর একসঙ্গে এগুতে পারবো না। অনেক চিন্তা এবং সম্পর্ক নিয়ে ভাবনার পর আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের দাম্পত্য জীবনের ইতি এখানেই টানলাম।

তারা আরও বলেন, গত ২৭ বছরে আমরা আমাদের ৩ সন্তানকে লালন করেছি। একটি দৃঢ় সংস্থা গড়ে তুলেছি যেটি বিশ্বজুড়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা একসঙ্গে এই ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাব। সে বিশ্বাস আমাদের রয়েছে। তবে দাম্পত্য জীবন নিয়ে আমরা সন্দিহান বলেই এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, ফোর্বস সাময়িকীর তথ্যমতে, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটসে চতুর্থ অবস্থানে আছেন। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বিশ্বের অন্যতম ধনী ওয়ারেন বাফেটের সঙ্গে ‘দ্য গিভিং প্লেজ’ উদ্যোগের সঙ্গে জড়িত। এই উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বের শীর্ষ পর্যায়ের ধনীদের সম্পদের একটি বড় অংশ দাতব্য কাজে লাগানো।

/এসও/এফএএন/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের