ঘাস আর শ্যাওলা খেয়ে ছয় মাস

ফয়সল আবদুল্লাহ
০৮ মে ২০২১, ১৪:১৩আপডেট : ০৮ মে ২০২১, ১৪:১৩

ছয় মাস আগে যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যের এক জঙ্গলে হারিয়ে যান এক নারী। অবশ্য হারিয়ে যাওয়ার পর ৪৭ বছর বয়সী ওই নারী কী মনে করে আর ফিরে যাওয়ার চেষ্টা করলেন না সভ্য জগতে। নিজের স্বজনদের খোঁজাও বাদ দিলেন। জঙ্গলের ভেতরেই তাঁবু খাটিয়ে থাকতে শুরু করলেন দিব্যি। সমস্যা হলো আশপাশে পাওয়া যাচ্ছিল না কোনও খাবার। পানির জন্য আছে কেবল পাশ দিয়ে বয়ে চলা একটি নদী। অগত্যা বেছে বেছে ঘাস আর কিছু শ্যাওলা দিয়েই পেট ভরিয়ে এসেছেন এতোদিন।

নিজে কাউকে না খুঁজলেও তাকে খুঁজে খুঁজে হয়রান সকলে। উপত্যকার এক স্থানে তার ফেলে যাওয়া গাড়ি ও ক্যাম্পিংয়ের কিছু উপকরণ খুঁজে পায় কাউন্টি পুলিশ। তখন পুলিশ ধারণা করে, হয় তিনি মারা গেছেন, নয়তো অন্য রাজ্যে চলে গেছেন।

সম্প্রতি একদল ক্যাম্পার খুঁজে পায় তাকে। ততোদিন শুকিয়ে হাড্ডিসার হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী। তবে ঘাস ও শ্যাওলার ডায়েটে বিশেষ কোনও শারীরিক ক্ষতি হয়নি তার।

কেন চলে গিয়েছিলেন জঙ্গলে? কারণ পরিষ্কার না হলেও ইউটাহ কাউন্টির শেরিফ জানালেন, সম্ভবত এ যুগের সমাজ-সংস্কৃতির ওপর মহাবিরক্ত ছিলেন ওই নারী। এমন না যে তিনি বড় কোনও অপরাধ করে পালিয়ে ছিলেন। তার নামে কোনও অপরাধের রেকর্ডও নেই।

আপাতত ওই নারীকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও পুলিশ জানালো, তিনি সম্ভবত আবারও বেরিয়ে যেতে পারেন। কারও কিছু করার থাকবে না তাতে।

 

সূত্র: স্পুকি

/এফএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম