স্যানিটাইজার লাগিয়ে সিগারেট জ্বালাতে গিয়ে গাড়িতে আগুন (ভিডিও)

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২১, ১৩:১৫আপডেট : ১৭ মে ২০২১, ১৬:১২
image

এক বছরের বেশি সময় আগে নিত্য প্রয়োজনীয় পণ্য হয়ে ওঠা একটি সামগ্রী ব্যবহার করতে গিয়ে গাড়িতে আগুন লেগে মারাত্মকভাবে পুড়ে গেছেন এক মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে এই ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি গাড়ির সামনের আসনে বসে সিগারেট জ্বালানোর সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছিলেন বলে জানা গেছে। আর তা থেকে গাড়িতে আগুন ধরে যায়।

ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে একটি খোলা পার্কিং এরিয়ায় একটি গাড়িতে আগুন ধরে গেছে। আর দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসছেন। সৌভাগ্যক্রমে চালক ওই সময় গাড়ি থেকে বের হয়ে যেতে সক্ষম হন কিন্তু আগুনে তিনিও খানিকটা পুড়ে গেছেন।

মন্টেগোমারি কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের মুখপাত্র পিটি পিরিনজার টুইটারে লিখেছেন, ‘গাড়িতে আগুন; কারণ চালক সিগারেট জ্বালানোর সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছিলেন, যা গাড়ির মতো বদ্ধ জায়গায় একটি বাজে কম্বিনেশন; পুরোটাই ক্ষতি।’

আরেক পোস্টে মুখপাত্র লিখেছেন, প্রত্যক্ষদর্শীরা ৯১১-এ ফোন করে গাড়িতে আগুন লাগার খবর জানায়। পোস্ট করা ছবিতে দেখা গেছে, আগুনে গাড়িটির ভিতরে এবং বাইরে সম্পূর্ণ পুড়ে গেছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম