মাইক্রোসফটের নারী কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন বিল গেটস!

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২১, ১৬:৩৫আপডেট : ১৭ মে ২০২১, ১৬:৫৭

টেক জায়ান্ট মাইক্রোসফটের বোর্ড সদস্যরা কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের বিরুদ্ধে এক নারী কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ তদন্ত করেছিল। কয়েক বছর ধরে বিল গেটসের সঙ্গে যৌন সম্পর্কে জড়িত থাকার কথা এক নারী কর্মী দাবি করার পর ২০১৯ সালে এই তদন্ত করা হয়। রবিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মাইক্রোসফটের পরিচালনা বোর্ডের পক্ষ থেকে একটি আইনি প্রতিষ্ঠানকে তদন্তের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে ২০২০ সালে কোম্পানির বোর্ড অব ডিরেক্টর থেকে পদত্যাগ করেন বিল গেটস।

মাইক্রোসফটের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, বোর্ড গঠিত একটি কমিটি বিষয়টি পর্যালোচনা করে বাইরের আইনি প্রতিষ্ঠানের সহযোগিতায়। তদন্তের সময় মাইক্রোসফটের পক্ষ থেকে অভিযোগকারী নারীকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে।

বিল গেটসের এক মুখপাত্র জানান, কোম্পানির বোর্ড থেকে পদত্যাগের সঙ্গে কর্মীর সঙ্গে সম্পর্কের তদন্তের কোনও সম্পর্ক নেই। তবে ২০ বছর আগে একটি সম্পর্ক ছিল, যেটির ইতি ঘটেছে আপসে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি প্রকাশের দিনই রবিবার আরেক মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস নারী কর্মীদের সঙ্গে বিলের আচরণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মাইক্রোসফট ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নারী কর্মীদের দিকে নজর দিতেন তিনি।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাইক্রোসফটের বৈঠকগুলোতে স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে গুরুত্ব দিতেন না বিল।

সম্প্রতি হাইপ্রোফাইল দম্পতি বিল ও মেলিন্ডা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তাদের বিবাহিত জীবন ছিল ২৭ বছরের। মেলিন্ডাও মাইক্রোসফটের একজন কর্মী ছিলেন। বিচ্ছেদের পরও তাদের দাতব্য ফাউন্ডেশন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তারা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান