বিদেশ সফর শুরু করছেন বাইডেন, বৈঠক হবে পুতিনের সঙ্গেও

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২১, ২২:৪৭আপডেট : ০৯ জুন ২০২১, ২২:৪৭
image

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন জো বাইডেন। এই সফরে ইউরোপীয় সহযোগিদের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন। আট দিনের এই সফর বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে। পরে দুই নেতা জি-৭ সম্মেলনে যোগ দিতে রওনা দেবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাজ্যের কর্নওয়ালে সমুদ্রের ধারের এবারের শিল্পোন্নত ৭টি দেশের জোট জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভ্যাকসিন কূটনীতি, বাণিজ্য, জলবায়ু ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো পুননির্মাণের একটি উদ্যোগ নিয়ে এই সম্মেলনে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

শিল্পোন্নত দেশগুলোর নেতারা শুক্রবার সকালে কর্নওয়ালে পৌঁছাবেন। ওইদিন সকাল থেকেই বৈঠক শুরু হবে। সম্মেলন শেষে আয়োজক দেশ হিসেবে যুক্তরাজ্য আলোচিত বিষয়গুলো প্রকাশ করবে।

জি-৭ বৈঠক শেষে আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোয়াইট হাউজের তরফ থেকে জানানো হয়েছে দুই নেতা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন। অস্ত্র নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ, রাশিয়ার সাইবার-হ্যাকিং কার্যক্রম এবং রুশ বিরোধীদলীয় নেতা আলেক্সাই নাভালনিকে কারাবন্দি রাখার মতো বিষয়ও আলোচনায় স্থান পাবে।

গত সপ্তাহে ওই বৈঠক নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন বর্তমানে দুই দেশের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের সম্পর্ক উন্নতি করার আশা করছেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী