কম প্রত্যাশা নিয়ে বাইডেন-পুতিন সম্মেলন শুরু

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২১, ২০:৪২আপডেট : ১৬ জুন ২০২১, ২০:৪২
image

গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠবে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এই বৈঠক শুরু হয়েছে। দুই দেশের মধ্যে ব্যাপক মতবিরোধ থাকলেও বহুল প্রতিক্ষিত এই বৈঠক ঘিরে বড় কোনও প্রত্যাশা করছে না কোনও পক্ষই।

বুধবার জেনেভায় পৌঁছে সাংবাদিকদের সামনে হাত মেলানোর পর  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে গ্র্যান্ড ভিলায় প্রবেশ করেন। বহুল প্রতিক্ষীত এ বৈঠক ৪/৫ ঘন্টা কিংবা তার বেশি সময় ধরে চলতে পারে। আলোচনায় দুই নেতার মধ্যে ঘোর মতবিরোধ দেখা দিতে পারে আর তা সমাধান হওয়ার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট একটি ‘গঠনমূলক’ বৈঠকের আশা প্রকাশ করলেও বাইডেন বলেছেন, ‘মুখোমুখি আলোচনা করা সব সময়ই বেশি ভালো।’

বৈঠকের জন্য ভিলার ভেতরে ঢোকার আগে পুতিন এবং বাইডেন একে অপরের সঙ্গে কিছু কথা বলেন। তবে বৈঠকে তারা কোনও চুক্তিতে উপনীত হবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি পুতিনের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।

মার্কিন কর্মকর্তারাও এ বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি আশা করছেন না। তবে ছোটখাট কিছু বিষয়ে সমঝোতা হতে পারে বলে মনে করা হচ্ছে। দুই নেতার মধ্যে নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা, অস্ত্র নিয়ন্ত্রণ, মানবাধিকারসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

/জেজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী