যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে গাড়ির সংঘর্ষ, শিশুসহ নিহত ১০

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২১, ০১:৪৯আপডেট : ২১ জুন ২০২১, ০৭:১৬
image

যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় কবলিত আলাবামা রাজ্যে ১৮টি গাড়ির সংঘর্ষে নয় শিশুসহ অন্তত দশ জনের মৃত্যু হয়েছে। বাটলার কাউন্টির করোনের ওয়েন গারলক জানিয়েছেন নিহত শিশুদের বয়স নয় মাস থেকে শুরু করে ১৭ বছর পর্যন্ত। ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িগুলোর সংঘর্ষ হয় বলে জানান তিনি। এছাড়া ঘূর্ণিঝড় ক্লদেত্তের প্রভাবে আকস্মিক বন্যা এবং ঝড়ো হাওয়ায় আলাবামার শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনের ওয়েন গারলক জানান, গাড়ি দুর্ঘটনায় নিহতদের মধ্যে নয় মাসের এক মেয়ে শিশু ও তার বাবা রয়েছেন। এছাড়া নিহত বাকি আটজন তালাপোসা কাউন্টি গার্লস র‍্যাঞ্চের মালিকানাধীন একটি গাড়ির যাত্রী ছিলেন। এই র‍্যাঞ্চটি পরিত্যক্ত ও নিপীড়নের শিকার মেয়েদের পুনর্বাসনের কাজ করে থাকে।

বাটলার কাউন্টি শেরিফ ড্যানি বন্ড জানিয়েছেন, গুড়ি দুর্ঘটনায় আরও পাঁচ ব্যক্তি আহত হলেও কারও অবস্থা গুরুতর নয়। তিনি বলেন, ‘এটা ভয়াবহ ঘটনা ছিলো। এটা আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ সড়ক দুর্ঘটনা।’

এছাড়া ঘূর্ণিঝড়ে বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে তাসক্যালোসা শহরে ২৪ বছর বয়সী এক ব্যক্তি ও তিন বছরের এক শিশু নিহত হয়েছে। বন্যার পানিতে ভেসে যাওয়া বামিংহামের এক ব্যক্তিকে খুঁজতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি