তালেবান নেতা আখুন্দজাদাকে নিয়ে যা বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০২১, ২১:০৭আপডেট : ২৬ জুলাই ২০২১, ২২:৫১

সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যারিজোনা অঙ্গরাজ্যে আয়োজিত এক সমাবেশে কথা বলেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদাকে নিয়ে। ‘টার্নিং পয়েন্ট ইউএসএ গ্যাদারিং’ নামের এই সমাবেশে তালেবান নেতার সঙ্গে এক বৈঠকের স্মৃতিচারণ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি তালেবান নেতাকে বলি, আমি নেতাদের সঙ্গে কথা বলি’। এ সময় আখুন্দজাদার নাম মনে করতে না পারায় থেমে যান ট্রাম্প। পরে বলেন, 'আসুন তাকে মোহাম্মদ নামেই ডাকি'।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমি মোহাম্মদকে বলি, আমরা চলে যাচ্ছি।

ভাষণের একপর্যায়ে আখুন্দজাদাকে নকল করার চেষ্টা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ঘোঁৎ ঘোঁৎ করা শুরু করেন। বলেন, ‘তিনি কঠিন প্রকৃতির লোক’। এ সময় উপস্থিত মানুষের মধ্যে হাসির রোল পড়ে যায়।

ট্রাম্প আরও বলেন, খুব একটা সামাজিক না... তারা শুধু যুদ্ধ করতে জানে।

গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানের বিভিন্ন এলাকার দখল নিয়েছে তালেবান। মার্কিন ও ন্যাটো ৯৫ শতাংশ সেনা দেশটি ছেড়ে যাওয়ার সুযোগে এই সামরিক অগ্রগতি অর্জন করেছে সশস্ত্র গোষ্ঠীটি। ৩১ আগস্ট মার্কিন সেনা প্রত্যাহার সম্পূর্ণ হবে। সূত্র: হারেৎজ

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান