যুক্তরাষ্ট্রে মসজিদে বোমা হামলাকারীর ৫৩ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৮

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ২০১৭ সালে একটি মসজিদে বোমা হামলাকারী রূপান্তরকামী নারীকে ৫৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে। এই নারী দ্য হোয়াইট র‍্যাবিটস নামে একটি মিলিশিয়ার নেতৃত্ব দেন।

৫০ বছর বয়সী এমিলি ক্লেয়ার হ্যারি গত বছর বোমা হামলা, ধর্মীয় স্থাপনায় ক্ষতি, প্রার্থনায় বাধাদানসহ মোট পাঁচটি অভিযোগে দোষী প্রমাণিত হন।

জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, হামলায় হ্যারিকে মাইকেল হ্যারি নামের পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনি ইলিনয়েসের ক্লেয়ারেন্স এলাকায় একটি সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠীকে সংগঠিত করেন। তিনি মাইকেল ম্যাকহোর্টার ও জোয়ে মরিস নামের দুই ব্যক্তিকে নিজের সংগঠনে অন্তর্ভুক্ত করেন। তারা মিনেসোটার ব্লুমিংটনে দার আল-ফারুক ইসলামিক সেন্টারে ৫ আগস্ট হামলা চালায়। হামলায় কেউ হতাহত হয়নি।

২০১৯ সালের জানুয়ারি ম্যাকহোর্টার ও মরিস বোমা হামলায় দোষ স্বীকার করে। তাদের দুজনের শাস্তি এখনও ঘোষণা করা হয়নি। হ্যারি মামলা চালিয়ে যান। সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের