আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:১১

কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তানের সঙ্গে নিজেদের সম্পর্ক পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, আফগানিস্তানের ভবিষ্যতে ওয়াশিংটন কেমন ভূমিকা রাখতে চায় সে জন্য এই সম্পর্ক পর্যালোচনা করা হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।

গত মাসে আফগানিস্তানে মার্কিন সমর্থিত সরকারের পতনের পর মার্কিন কংগ্রেসে প্রথম প্রকাশ্য শুনানিতে ব্লিনকেন জানান, পাকিস্তানের বহুমাত্রিক স্বার্থ রয়েছে। এগুলোর কয়েকটি আমাদের সঙ্গে সাংঘর্ষিক।

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাংঘর্ষিক স্বার্থগুলোর একটি হলো আফগানিস্তানে ভবিষ্যতে আমাদের যুক্ত হওয়া। পাকিস্তান তালেবান সদস্যদের আশ্রয় দেওয়ার কাজ করেছে। আর দেশটি সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে।

আইনপ্রণেতারা জানতে চান, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পর্যালোচনার এখন সময় হয়েছে কিনা। তখন ব্লিনকেন জানান, প্রশাসন শিগগিরই তা করবে।

তিনি বলেন, আগামী দিনগুলোতে আমরা যা করবো সেগুলোর একটি হবে এই সম্পর্ক পর্যালোচনা। পাকিস্তান গত ২০ বছর ধরে যে ভূমিকা রেখেছে তা শুধু পর্যালোচনা করা হবে তা না। আমরা চাই আগামী দিনগুলোতেও ভূমিকা রাখুক।

আন্তর্জাতিক দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত তালেবানকে স্বীকৃতি না দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম