যুক্তরাষ্ট্রে অনুমোদন চেয়েছে করোনায় মুখে খাওয়ার ট্যাবলেট

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০২১, ২০:১৬আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২৩:৪২

বিশ্বে প্রথমবারের মতো অনুমোদন পেতে যাচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মুখে খাওয়ার ট্যাবলেট। সোমবার মার্কিন কোম্পানি মার্ক অ্যান্ড কোম্পানি ওষুধটি যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছে। এই ওষুধ করোনার হালকা থেকে মাঝারি রকমের লক্ষণ চিকিৎসায় কার্যকর বলে জানিয়েছে কোম্পানিটি।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অনুমোদন দিলে বাড়িতে কোভিড-১৯ চিকিৎসার নতুন সুযোগ উন্মোচিত হবে। মলনিপিরাভির নামে ওষুধটির পরীক্ষার ফলাফল এই মাসের শুরুতে প্রকাশ করা হয়। এতে দেখা যায়, যেসব করোনা রোগীর হালকা থেকে মাঝারি লক্ষণ এবং অন্তত একটি রিস্ক ফ্যাক্টর রয়েছে তাদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর পরিমাণ ৫০ শতাংশ কমাতে সক্ষম ওষুধটি।

রিজব্যাক বায়োথেরাফিউটিকসের সঙ্গে যৌথভাবে প্রস্তুত করা ওষুধটির অন্তবর্তী কার্যক্ষমতার কারণে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ এটি কিনতে আগ্রহ দেখিয়েছে। মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর ওষুধটি পেতে চুক্তি করতে যাচ্ছে।

প্রস্তুতকারক সংস্থাটি ওষুধটির ১৭ লাখ কোর্স দিতে মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করেছে। প্রতি কোর্সের মূল্য ধরা হয়েছে সাতশ’ মার্কিন ডলার। প্রস্তুতকারকদের আশা ২০২১ সালের শেষ নাগাদ তারা এক কোটি কোর্স ওষুধ তৈরি করতে পারবে।

এছাড়া ভারতভিত্তিক কিছু প্রস্তুতকারককেও ওষুধটি তৈরির অনুমতি দিতে সম্মত হয়েছে কোম্পানিটি। এর ফলে বিশ্বের একশ’টি নিম্ন ও মধ্য আয়ের দেশে ওষুধটি সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি