ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ২১:০৮আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২৩:১৮

পর্যটকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যারা দুই ডোজ টিকা নিয়েছেন আগামী (৮ নভেম্বর) থেকে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা নেই।

শুক্রবার এক ঘোষণায় হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন, ‘ভ্রমণের ৭২ ঘণ্টা আগে যাদের করোনার নেগেটিভ ফলাফল থাকবে তারাই প্রবেশ করতে পারবেন’। কোভিড সনদ থাকাও বাধ্যতামূলক করেছে বাইডেন প্রশাসন।

করোনার প্রাদুর্ভাবের কারণে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রে প্রবেশে ভ্রমণকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে দেশটির সরকার। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই এমন পদক্ষেপ নেওয়া হয়।

যারা ১৪ দিন ব্রিটেন, ইউরোপের একাধিক দেশ, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলে ছিলেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ৮ নভেম্বর থেকে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকছে না। এদিকে করোনা মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রজুড়েও টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৭ লাখ।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান