হাসপাতাল ছাড়লেন বিল ক্লিনটন

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ০২:৪৯আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১:৩২

পাঁচ রাত সেবা নেওয়ার পর ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি মূত্রণালীর সংক্রমণের চিকিৎসা নিয়েছেন। এই সংক্রমণ পচন পর্যন্ত পৌঁছায়।

সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এবং তার স্ত্রী হিলারি ক্লিনটনকে সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন ৭৫ বছর বয়সী বিল ক্লিনটন। অপেক্ষারত সংবাদকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তিনি।

চিকিৎসকেরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে বিল ক্লিনটন তার নিউ ইয়র্কের বাড়িতে ফিরবেন।

ক্লিন্টনকে চিকিৎসা দেওয়া ডাক্তারদের তদারকিতে ছিলেন ডা আলপেস আমিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘তার জ্বর এবং রক্তের শ্বেত কণিকা স্বাভাবিক হয়েছে আর তিনি নিউ ইয়র্কে ফিরে অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন করবেন।’

যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় অপেক্ষারত মেডিক্যাল কর্মীদের সঙ্গে হাত মেলান।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে,  নিজের ফাউন্ডেশনের এক বেসরকারি আয়োজনে যোগ দিতে ক্যালিফোর্নিয়ায় যান বিল ক্লিনটন। গত মঙ্গলবার ক্লান্তি অনুভব করেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েকটি টেস্ট করা হয় তার।

শুক্রবার রাতে প্রেসিডেন্ট জো বাইডেন জানান তিনি বিল ক্লিনটনের সঙ্গে কথা বলেছেন। সাংবাদিকদের তিনি বলেন, তার অবস্থা মারাত্মক নয়।

বিল ক্লিনটনের স্বাস্থ্য জটিলতা এবারই প্রথম নয়। ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার বাইপাস অপারেশন হয়। দশ বছর পর তার দ্বিতীয় অপারেশন হয়। দ্বিতীয় অপারেশনের পর চর্বিযুক্ত খাবার পছন্দ করা ক্লিন্টন ভেজান হয়ে যান।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম