মানবদেহে শূকরের কিডনির সফল প্রতিস্থাপন

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ১৪:১২আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৭:৪০

প্রথমবারের মতো একজন মানুষের দেহে সফলভাবে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে রোগীর প্রতিরোধ ক্ষমতায় কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। সম্ভাব্য বড় এই অগ্রগতি প্রতিস্থাপনের জন্য মানুষের অঙ্গের মারাত্মক সংকট নিরসনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গন হেলথ-এ এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়। রোগীর প্রতিরোধ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে যেন শূকরের কিডনি প্রত্যাখ্যান না করে সেই কারণে শূকরের জিনে পরিবর্তন আনা হয়। ওই পরিবর্তনের কারণে শূকরের টিস্যুতে থাকা একটি অণুর উপস্থিতি হারিয়ে যায়। ওই অণুটির কারণেই তাৎক্ষণিকভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থা কিডনি প্রত্যাখ্যান করে থাকে।

শূকরের কিডনি গ্রহণ করেছেন ব্রেইন ডেড এক নারী। তার কিডনি অকার্যকারিতার লক্ষণ দেখা দিলে পরিবার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার আগে পরীক্ষা চালানোর অনুমতি দেয়।

তিন দিন ধরে চিকিৎসকেরা নতুন কিডনির রক্ত নালীগুলো রোগীর সঙ্গে জুড়ে দেন। গবেষকদের পর্যবেক্ষণের সুবিধার্থে শরীরের বাইরে রাখা হয় নতুন কিডনিটি।

প্রতিস্থাপনকারী দলটির নেতৃত্বে ছিলেন সার্জন রবার্ট মন্টোগোমারি। তিনি জানিয়েছেন, প্রতিস্থাপিত কিডনির কার্যক্রম খুব স্বাভাবিক বলেই দেখা যাচ্ছে। মানুষের প্রতিস্থাপিত কিডনি যে পরিমাণ মূত্র উৎপাদন করে, নতুন কিডনিটিও একই পরিমাণ মূত্র উৎপাদন করছে বলেও জানান তিনি। এছাড়া রোগীর প্রতিরোধ ক্ষমতাও তাৎক্ষণিকভাবে নতুন কিডনিটি প্রত্যাখ্যান করেনি।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় এক লাখ সাত হাজার মানুষ অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে ৯০ হাজারই কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন। ইউনাইটেড নেটওয়ার্ক ফর অরগান শেয়ারিংয়ের তথ্য বলছে, একটি কিডনি পেতে বর্তমানে গড়ে তিন থেকে পাঁচ বছর অপেক্ষায় থাকতে হয়।

সূত্র: রয়টার্স

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
ফোনে বেশি টাইপ করছেন? বুড়ো আঙুলের ব্যথা জানাচ্ছে বড় বিপদের ইঙ্গিত
৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
সর্বশেষ খবর
ইসরায়েলিদের পাওয়া গেলে বহিষ্কার করবে মালয়েশিয়া
ইসরায়েলিদের পাওয়া গেলে বহিষ্কার করবে মালয়েশিয়া
কেন্দ্রে ঘাড় ঘোরাতে দেয়নি, এইটা আন্দোলনের সাবজেক্ট হলো: বিদ্যুৎমন্ত্রী
কেন্দ্রে ঘাড় ঘোরাতে দেয়নি, এইটা আন্দোলনের সাবজেক্ট হলো: বিদ্যুৎমন্ত্রী
ফাইনালের আগে মেসিকে নিয়ে আবেগে ভাসলেন শাকিরা
ফাইনালের আগে মেসিকে নিয়ে আবেগে ভাসলেন শাকিরা
স্মার্টওয়াচ কি সত্যিই স্বাস্থ্য পর্যবেক্ষণে নির্ভরযোগ্য
স্মার্টওয়াচ কি সত্যিই স্বাস্থ্য পর্যবেক্ষণে নির্ভরযোগ্য
সর্বাধিক পঠিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী