টেক্সাসে ‘মাছ বৃষ্টি’

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০২২, ২১:০৯আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ২১:০৯

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেক্সারকানা শহরের মানুষেরা বিরল একটি প্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষ করেছেন। বুধবার সেখানে বৃষ্টির সঙ্গে মাছ পড়েছে। শহরটির কর্মকর্তারা ফেসবুকে এক পোস্টে এই মাছ বৃষ্টির ঘোষণা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এখবর জানিয়েছে।

টেক্সারকানা শহর কর্তৃপক্ষ ফেসবুকে লিখেছে, ২০২১ সব কৌশল হাজির করছে। আজ (বুধবার) টেক্সারকানাতে মাছ বৃষ্টিও ছিল। এটি কোনও কৌতুক নয়।

কর্তৃপক্ষ শহরের যেসব বাসিন্দা এই বিরল ঘটনা প্রত্যক্ষ করেছেন তাদেরকে মাছের ছবি দিতে আহ্বান করা হয়েছে।

ফেসবুকে পোস্টে কর্তৃপক্ষ বলেছে, শহরে মাছ বৃষ্টির ঘটনাটিকে বলা হয় ‘প্রাণী বৃষ্টি’। এটি তখনই ঘটে যখন ব্যাঙ, কাঁকড়া বা ছোট মাছের মতো অল্প পানির প্রাণীকে ঘূর্ণিঝড়ে জলস্রোত টেনে নেয় এবং পরে তা বৃষ্টির সঙ্গে ভূ-পৃষ্ঠে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের একটি প্রবন্ধেও এমন মাছ বৃষ্টির পর্যালোচনায় এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে ১৮৭৩ সালে ব্যাঙ বৃষ্টি হয়েছিল। ২০০৯ সালে সালে বৃষ্টির সঙ্গে মাটিতে পড়েছিল ব্যাঙাচি। আর ২০১০ সালে অস্ট্রেলিয়াতেও মাছ পড়েছিল। 

টেক্সারকানার জেমস নামের বাসিন্দা জানান, কার ডিলারশিপের দোকানের দরজা খোলার সঙ্গে বজ্রপাতের বিকট শব্দ শুনতে পান। বলেন, তুমুল বৃষ্টি হচ্ছিল এবং একটি মাছ মাটিতে পড়ে। আমি বলছি মাছ বৃষ্টি হচ্ছে।

আরেক ব্যক্তি টুইটারে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, হ্যাঁ, আমার বাড়িতেও বৃষ্টির সঙ্গে মাছ পড়েছে।

শহর কর্তৃপক্ষ লিখেছে, এটি অস্বাভাবিক হলেও ঘটে। যেমনটি আজ টেক্সারকানার বিভিন্নস্থানে ঘটেছে।

সূত্র: এনবিসি নিউজ, ইউএসএ টুডে।

/এএ/
সম্পর্কিত
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
সর্বশেষ খবর
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার