যুক্তরাষ্ট্রে একদিনে আড়াই হাজার ফ্লাইট বাতিল

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২২, ০৪:১১আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৪:৩৯

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়া নাজুক অবস্থার সৃষ্টি করেছে। এবারের ক্রিস্টমাস মৌসুমে দেশটিতে শনিবার সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ দিন সারা বিশ্বে ৪ হাজার ৪০০ ফ্লাইট বাতিল করা হয়, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লাইটই আড়াই হাজারের বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোভিড চুক্তির আওতায় কর্মীদের কোয়ারেন্টিন নিয়ে একরকম যুদ্ধ করতে হচ্ছে এয়ারলাইন্সের। এর সঙ্গে যোগ হয়েছে দেশটির মধ্যভাগের প্রবল তুষারপাত। শুধু  শিকাগোর ও’হারে ও মিডওয়ে বিমানবন্দরে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এক বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স বলেছে, ‘ওমিক্রন সংক্রমণ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবারের এই ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা বিষয়টি যাত্রীদের আগেই জানিয়েছি, যাতে তারা পুনরায় টিকিট বুক করতে বা বিকল্প ব্যবস্থা নিতে পারে।’

ক্রিস্টমাস উপলক্ষে ছুটি শেষে রবিবার মানুষের বাড়ি ফেরার কথা, বিন্তু তীব্র শীত আর তুষার পাত তাতে ব্যাঘাত সৃষ্টি করলো।

সিকাগোর ও’হারে বিমানবন্দরে আটকেপড়া একজন যাত্রী এবিসি নিউজকে বলেন, ‘অনেক দিন ধরে আটেক আছি। এভাবে আর চলতে পারে না। পেট চলাতে গেলে কিছু তো করতে হবে।’

গত ২৪ ডিসেম্বর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম