ওমিক্রনকে টার্গেট করে টিকার ট্রায়াল শুরু করলো ফাইজার-বায়োএনটেক

বিদেশ ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২, ১৯:৩৬ আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯:৩৬

টিকা উৎপাদনকারী কোম্পানি যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে টার্গেট করে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। মঙ্গলবার এই পরীক্ষা শুরু হয়েছে। এর মাধ্যমে ওমিক্রনের বিরুদ্ধে টিকাটির নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা হবে। দুই মাসে আগে শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টটির বিরুদ্ধে বর্তমান কোভিড টিকায় পর্যাপ্ত সুরক্ষা না পাওয়ার আশঙ্কার মধ্যে এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ফাইজার-বায়োএনটেকের ক্লিনিক্যাল ট্রায়ালে ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১ হাজার ৪২০ জন অংশগ্রহণকারীকে পর্যালোচনা করা হবে। ওমিক্রন টিকার কার্যকারিতার পাশাপাশি এই পরীক্ষায় কয়েকজনকে বর্তমান টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে।

ফাইজার সিইও আলবার্ট বৌরলা এই মাসের শুরুতে বলেছিলেন, মার্চ মাসের মধ্যে তাদের কোম্পানি ওমিক্রনকে টার্গেট করা কোভিড ভ্যাকসিন প্রস্তুত করতে পারবে। সংক্রমণ ছড়ানো সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটি কার্যকর হবে।

বায়োএনটেক সিইও উগুর সাহিন জানান, করোনার আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ওমিক্রনের সংক্রমণ ও মৃদু রোগ ঠেকাতে টিকায় সৃষ্ট রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে বলে বিভিন্ন তথ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ক্লিনিক্যাল ট্রায়ালের লক্ষ্য হলো ওমিক্রনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেবে এমন টিকা উদ্ভাবন করা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)’র গবেষণায় উঠে এসেছে, অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর। এই দুই টিকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কতটুকু কার্যকর তা নিয়ে গবেষণা চালায় সিডিসি।

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন