যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২২, ০৮:৫০আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৯:০২

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় সন্দেহভাজন অস্ত্রধারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবির মধ্যেই এ ঘটনা ঘটলো।

ইন্ডিয়ানা কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (১৭ জুলাই) ইন্ডিয়ানাপোলিস শহরের দক্ষিণে একটি শপিংমলে ঢুকে হামলা চালায় অস্ত্রধারী। পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারীসহ চারজন নিহত হয়েছেন।

ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স তাৎক্ষণিক বিবৃতিতে বলেন, ‘সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গুলি চালানোর খবর পেয়েছি। ওই সময়ে তিনজন নিহত ও আরও তিনজন আহত হন।

সন্দেহভাজন হামলাকারী একজন বেসামরিক সশস্ত্র বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে বলেও জানান মেয়র মার্ক।

এদিকে গ্রিনউড পুলিশ তাদের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছে। হামলার ঘটনা যারা দেখেছেন তার তথ্য দিয়ে সহায়তায় যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে শিকাগোয় বন্দুক হামলায় ৭ জন নিহত হন। আহত হন তিন ডজনের মতো মানুষ। চলতি বছরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে ভয়াবহ হামলা চালায় অস্ত্রধারী। এতে স্কুলের দুই শিক্ষকসহ ১৯ শিক্ষার্থী প্রাণ হারান।

এক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতাজনিত কারণে বছরে ৪০ হাজার মানুষের মৃত্যু ঘটে।

সূত্র: এনডিটিভি, এনবিসি নিউজ।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী