খাশোগি হত্যায় যুক্তরাষ্ট্রে দায়মুক্তি পেলেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২২, ১৬:১৪আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৬:১৪

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় তার বাগদত্তার দায়ের করা একটি মামলায় যুক্তরাষ্ট্রে দায়মুক্তি পেয়েছেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ ও ডি ফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমান। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে হত্যা করা হয়েছিল এই সাংবাদিককে। তিনি ছিলেন সৌদি শাসকদের একজন কট্টর সমালোচক। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলে আসছিল, এই হত্যার নির্দেশ দিয়েছিলেন যুবরাজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

কিন্তু আদালতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মোহাম্মদ বিন সালমানের দায়মুক্তি রয়েছে। কারণ তিনি এখন সৌদি আরবের প্রধানমন্ত্রী।

আদালতের এই রায়ের কথা যুক্ত করে খাশোগির সাবেক বাগদত্তা হাতিস সেনগিজ টুইটারে লিখেছেন, আজ আবার জামালের মৃত্যু হলো।

তিনি ও খাশোগির প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থা ডেমোক্র্যাসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ খাশোগির হত্যাকারী হিসেবে সৌদি যুবরাজের কাছ থেকে অনির্দিষ্ট ক্ষতিপূরণ দাবি করে আসছেন।

আদালতে তাদের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, সৌদি যুবরাজ ও তার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বসবাসরত সাংবাদিককে অপহরণ, মাদক সেবন ও নির্যাতনের পর হত্যা করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, আজ এটি দায়মুক্তি। সবকিছু দায়মুক্তিতে গিয়ে দাঁড়ায়।

২০১৭ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ যুবরাজ হিসেবে প্রিন্স মোহাম্মদের নাম ঘোষণা করেন। ওই সময় ৩৭ বছর বয়সী যুবরাজ চলতি বছরের সেপ্টেম্বরে সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। খাশোগি হত্যায় নিজের ভূমিকার কথা অস্বীকার করে আসছেন তিনি।

যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের আইনজীবী বলেছেন, একটি বিদেশি সরকারের রাষ্ট্রপ্রধান হিসেবে সৌদি যুবরাজ মার্কিন আদালতের বিচারপ্রক্রিয়া থেকে দায়মুক্ত। আন্তর্জাতিক আইনের রীতিতে রাষ্ট্রপ্রধানের এই দায়মুক্তির ধারা বহুল প্রচলিত।

তবে বাইডেন প্রশাসন গুরুত্ব দিয়ে তুলে ধরার চেষ্টা করছে যে এই দায়মুক্তির ফলে সৌদি যুবরাজ যে নির্দোষ তা প্রমাণিত হচ্ছে না।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী