যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে লাখো মানুষ বিদ্যুৎহীন, ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২২, ১২:৩৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৭:০১

একে তো প্রচণ্ড শীত, তার ওপর তুষারঝড়। গত কয়েকদিন ধরে এমন পরিস্থিতি নিউ ইয়র্ক, ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রজুড়ে। এতে লাখ লাখ ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ো আবহাওয়ায় ঘর থেকে বের হওয়াই কষ্টকর। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈরি আবহাওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে কমপক্ষে ২২ জন মারা গেছেন। খবর সিএনএন, আল জাজিরা।

এই তুষার ঝড়টিকে ‘বোম্ব সাইকোলন’ বলা হচ্ছে, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (শনিবার ২৪) ডিসেম্বর ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ, এতে আটকা পড়েন হাজার হাজার যাত্রী।

ঝড়টি অনেকটাই ঘূর্ণিঝড়ের তেজ নিয়ে পূর্ণমাত্রায় নিউইয়র্কের বাফেলো শহরে আঘাত হানে। এতে পুরো এলাকা সাদা চাঁদরে ঢেকে যায়। ফলে জরুরি অভিযান বাঁধার সম্মুখীন হয় এবং আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে লাখো মানুষ বিদ্যুৎহীন, ২২ জনের মৃত্যু

পশ্চিম যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্য তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। মিনেসোটা, আইওয়া, উইসকনসিন এবং মিশিগানেও প্রায় একই অবস্থা। পথ-ঘাট বরফের স্তূপে যান চলাচলে ব্যাহত হচ্ছে। সড়ক পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনার কবলে পড়েছে বহু গাড়ি। দূর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ে ফ্লোরিডা ও জর্জিয়াতে সতর্ক করা হয়েছে। 

/এলকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি