প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামছেন নিকি হ্যালি

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৬

জাতিসংঘের সাবেক মার্কিন দূত এবং সাউথ ক্যারোলাইনার দুই মেয়াদের গভর্নর নিকি হ্যালি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থিতা পাওয়ার লড়াইয়ে নামতে যাচ্ছেন। চার্লসটনে ১৫ ফেব্রুয়ারি প্রচার শুরুর পরিকল্পনা তার। নভেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হওয়ার লড়াইয়ে নামার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে মনোনয়ন চাইছেন ৫১ বছর বয়সী এই রাজনীতিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তৃতীয় ভারতীয়-মার্কিন বংশোদ্ভূত হিসেবে কোনও দলের পক্ষ প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াই করবেন নিকি। এর আগে ২০১৫ সালে লুইজিয়ানার গভর্নর ববি জিন্দালের প্রচার খুব একটা মনোযোগ আকর্ষণ করতে পারেনি। বর্তমান ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২০ সালে মনোনয়ন চেয়েছিলেন।

সাউথ ক্যারোলাইনার গভর্নর থাকার সময় নিকি হ্যালি বাণিজ্যবান্ধব নেতা হিসেবে নিজের খ্যাতি অর্জন করেছেন। অঙ্গরাজ্যে বড় বড় কোম্পানির বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছেন তিনি। ২০১৬ সালের নির্বাচনে তিনি রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিওকে সমর্থন করেছিলেন। নির্বাচনে জয়ী হওয়া ডোনাল্ড ট্রাম্প তাকে জাতিসংঘে দূত বানিয়ে নিজের মন্ত্রিসভায় স্থান দেন। জাতিসংঘে মার্কিন দূত হিসেবে তিনি দুই বছর দায়িত্ব পালন করেন। তবে শাসনামলের শুরুতে নিয়োগ দেওয়া অনেকের সঙ্গে ট্রাম্পের সম্পর্কে বিচ্ছেদ ঘটলেও প্রকাশ্যে নিকি হ্যালির সঙ্গে এমন কিছু ঘটেনি।

তবে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার জন্য সাবেক এই প্রেসিডেন্টের আচরণের নিন্দা ও সমালোচনা করেছেন নিকি হ্যালি। ওই বছরের শেষ দিকে তিনি বলেছিলে, ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হতে চাইলে তিনি মনোনয়ন চাইবেন না। তবে গত কয়েক মাসে তিনি এই অবস্থান থেকে সরে এসেছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী