যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা, শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ২২:৫৫আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৩:৪৩

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভাইলের একটি বেসরকারি খ্রিষ্টান স্কুলে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, হামলায় তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মেট্রোপলিটন ন্যাশভাইল পুলিশ ডিপার্টমেন্ট টুইটারে বলেছে, দ্য কভেন্যান্ট স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী নিহত হয়েছে। তবে হামলায় হতাহতের বিষয়ে কিছু বলা হয়নি। এছাড়া হামলাকারী নারী নাকি পুরুষ তাও পুলিশ উল্লেখ করেনি।

ন্যাশভাইল ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, তারা ঘটনাস্থলে রয়েছে। একাধিক আহত রয়েছেন।

স্কুলটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কভেন্যান্ট প্রেসবাইটেরিয়ান চার্চ-এর আওতাধীন একটি স্কুল। এতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। এতে প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করে।

স্থানীয় একটি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, মনরো ক্যারেল জুনিয়র চিলড্রেন’স হাসপাতালে তিন শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিভাবকদের স্কুলের পাশের একটি গির্জায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী