হতে পারে ২০ বছরের কারাদণ্ড

ভিউ বাড়াতে উড়োজাহাজ বিধ্বস্তের স্বীকারোক্তি ইউটিউবারের

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৩, ২১:১৭আপডেট : ১২ মে ২০২৩, ২১:১৭

ভিডিওতে ভিউ বাড়াতে অনেক কিছুই করেন ইউটিউবাররা। অনেকভাবেই ভিডিওর মাধ্যমে দর্শকদের ধোঁকা দিয়ে থাকেন তারা। তবে ভিউ বাড়াতে বিশাল এক কাণ্ড করে বসেছেন যুক্তরাষ্ট্রের ট্রেভর জ্যাকব নামক ২৯ বছরের এক ইউটিউবার।

ব্যক্তিগত উড়োজাহাজ নিয়ে মাঝ আকাশে ওঠার পর তা চালু রেখে নেমে পড়েন। পরে সেটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজ বিধ্বস্ত ও নাটকীয়ভাবে প্রাণ বাঁচানোর পুরো ভিডিওটিই ইউটিউবে নিজের চ্যানেলে আপলোড করেছিলেন ট্রেভর।

এমন কর্মকাণ্ডের পর জামিনে মুক্ত অবস্থায় আছেন ট্রেভর। তবে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

মজার বিষয় হলো, এই পুরো ঘটনাটিকে সত্য বলে দাবি করে মানুষকে ধোঁকা দিয়েছিলেন তিনি। অথচ এর পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত। কখন কী করবেন, কীভাবে প্রাণ বাঁচাবেন, সবই ছিলো তার পরিকল্পনার অংশ।

তদন্ত করে এ সত্য উদ্ঘাটন করে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এ ঘটনার নিন্দা জানিয়ে তার বিমান চালনার সার্টিফিকেট বাতিল করে এফএএ কর্তৃপক্ষ।

২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস পাড্রেস বনে বিমানটি বিধ্বস্ত করেছিলেন তিনি। ঘটনার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন এই ইউটিউবার।

সূত্র: এনডিটিভি

/এটি/এএ/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ