ভোটের ফল পাল্টানোর চেষ্টায় অভিযুক্ত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৩, ১৬:০৭আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৬:১০

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টায় অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ ফৌজদারি মামলা। আগামী বছরের নির্বাচনে লড়াইয়ের আগেই বিচারের মুখোমুখি হতে হচ্ছে তাকে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাতে রাজ্যের ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। ফলে এ বছর চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন তিনি।

নির্বাচনে হস্তক্ষেপের ১৩টি অভিযোগের সবকটিই অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 

৯৮ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প এবং তার ১৮ সহযোগীর বিরুদ্ধে আনা ৪১টি ফৌজদারি অভিযোগের মধ্যে অসাধু ও প্রতারণামূলক অভিযোগ রয়েছে।

২০২০ সালের নির্বাচনের দুই মাস পর জর্জিয়াসহ বিভিন্ন দোদুল্যমান অঙ্গরাজ্যে ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টা করা হয় ট্রাম্পের দল রিপাবলিকানের পক্ষ থেকে। সে সময় জর্জিয়ার রিপাবলিকান সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পারগারকে একটি ফোন কল করেছিলেন ট্রাম্প। তাকে বলেছিলেন, প্রায় ১২ হাজার বা ফল পাল্টে দেওয়ার মতো ভোট খুঁজে বের করতে। হুমকি এতটা ভয়ংকর ছিল যে এক কর্মীকে লুকিয়েও রাখা হয়েছিল।

এসব অভিযোগে ট্রাম্প দোষী সাব্যস্ত হলে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অনেকটা অসম্ভব হয়ে পড়বে।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা, ফের উত্তেজনা
আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর 
সর্বশেষ খবর
স্মৃতির আয়নায় জীবন দেখার দিন আজ
স্মৃতির আয়নায় জীবন দেখার দিন আজ
ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক