স্ত্রীকে হত্যার অভিযোগ মার্কিন বিচারপতির বিরুদ্ধে, ৪৭টি বন্দুক ও ২৬ হাজার গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৩, ১৪:২০আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৪:৩৮

সহধর্মিনীকে মদ্যপ অবস্থায় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিচারপতি জেফরি ফার্গুসনের বিরুদ্ধে। হত্যার পর ফোন করে সহকর্মীকে জানান, ‘আগামীকাল আদালতে আসা হবে না, পুলিশি হেফাজতে থাকবো। এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্তকে বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আটকের সময় তল্লাশি চালিয়ে বিচারকের বাড়ি থেকে ‘অস্ত্রের ভাণ্ডার’ মিলেছে। যা দেখে রীতিমতো অবাক হয়ে যান নিরাপত্তা সদস্যরা। ফার্গুসনের বাড়িতে ৪৭টি বন্দুক ও ২৬ হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। প্রসিকিউটর জানান, ৭২ বছর বয়সী অভিযুক্ত বিচারক অরেঞ্জ কাউন্টি সুপিরিয়র আদালতে বসেন।

ঘটনার সূত্রপাত, সম্প্রতি বাড়ির কাছে একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডে জড়ান ফার্গুসন। নিহত স্ত্রী শার্লির আইনজীবী জানান, তর্ক চলার সময় শার্লির দিকে বন্দুক দিয়ে গুলি করার ভঙ্গি করেন ফার্গুসন। এ সময় স্ত্রী বলেন, আসল বন্দুক দিয়েই গুলি করো। তখনই কোমর থেকে অস্ত্র বের করে বুকে গুলি চালালে ঘটনাস্থলে মৃত্যু হয়।

ঘাতক বিচারপতি নিজেই জরুরি নম্বর ৯১১-এ ফোন করে এ ঘটনা জানান।  এর পর মার্কিন পুলিশ আটক করে ফার্গুসনকে। তোলা হয় আদালতে। তবে আদালতে দাঁড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ প্রমাণিত হলে ৪০ বছরের সাজা হতে পারে তার।

সূত্র: এনডিটিভি, এবিসি নিউজ

/এলকে/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?