ফ্লোরিডায় এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৩, ১৪:২৮আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৪:৩২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’। স্থানীয় সময় মঙ্গলবার উপকূলে আঘাত হানার পূর্বাভাস রয়েছে। তখন মাত্রা থাকবে ক্যাটাগরি-২। আবহাওয়াবিদরা বলছেন, খুব শক্তিশালী এবং ভয়াবহ হতে যাচ্ছে ঝড়টি।

যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন কেন্দ্রের (এনএইচসি) উপ-পরিচালক জেমি রোম রবিবার সন্ধ্যায় বলেছেন, ঝড়টি আঘাত হানার সময় ঘণ্টায় বাতাসের গতি থাকবে ১০০ কিলোমিটার। শিগগিরই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হতে পারে।

এনএইচসি জানিয়েছে, ফ্লোরিডার উত্তর পশ্চিমে পৌঁছানোর আগে ঝড়টি মেক্সিকো উপসাগর অতিক্রম করবে, তবে মেক্সিকোতে আঘাত হানার শঙ্কা নেই।

ছবি: নিউ ইয়র্ক টাইমস

জর্জিয়া এবং ক্যারোলিতেও ভারী বৃষ্টির আবহাওয়া পূর্বাভাস রয়েছে। স্থানীয় বাসিন্দাদের গ্যাসের ট্যাংক অর্ধেক করে রাখার পরামর্শ দিয়েছেন ফ্লোরিডার জরুরি ব্যবস্থা কর্তৃপক্ষ। কারণ যে কোনও সময় বাসিন্দাদের সরে যাওয়া লাগতে পারে।

ঝড়ের গতিবিধি বুঝে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন রাজ্য গর্ভনর রন ডিসান্টিস। যেন ঘূর্ণিঝড়ের প্রস্তুতির জন্য ৩৩টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা যায়। ন্যাশনাল গার্ডের ১ হাজারের বেশি সদস্যকে প্রস্তুত রেখেছে রাজ্যের প্রশাসন। সূত্র: নিউ ইয়র্ক টাইমস

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম