জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৬

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে সমর্থন অব্যাহত রাখতে বিশ্ব নেতাদের সামনে যুক্তি তুলে ধরবেন তিনি।

সফরে চলতি সপ্তাহের শেষ দিকে ওয়াশিংটনে প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ দেখা করবেন জেলেনস্কি। সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, জেলেনস্কি এই সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এরপর নিউ ইয়র্কে পুনর্বাসনে থাকা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে দেখা করবেন।

জানা গেছে, সম্মেলনের বাইরেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার সঙ্গে বুধবার প্রথমবার সাক্ষাৎ হবে তার। আলোচ্য সূচিতে ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

জলবায়ু সংকট ও ইউক্রেনে যুদ্ধ ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অধিবেশন উপলক্ষে জড়ো হবেন বিশ্বের ১৪০ জনের বেশি নেতা ও রাষ্ট্রীয় প্রতিনিধি। মঙ্গলবার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে। দুই সপ্তাহে একাধিক বৈঠকের পর এই বিতর্ক শুরু হবে। সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি