৬ বছর পর যুক্তরাষ্ট্রে শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩, ১৩:০৮আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৬:২৯

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সান ফ্রান্সিসকোর বে এরেনায় বৈঠকে বসবেন তারা। সামরিক ইস্যুসহ দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বৈঠকে বসবে দুই ক্ষমতাশালী দেশ যুক্তরাষ্ট্র ও চীন। এমনটাই নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এপিইসির শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে স্থানীয় সময় বুধবার সকালে বাইডেনের সঙ্গে চীনা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। 

বৈঠক নিয়ে বাইডেন বলেন, আমাদের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখা। তিনি বলেন, আমরা চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছি না। আমরা যা করার চেষ্টা করছি তাতে দুদেশের সম্পর্ক আরও ভালো হবে। সান ফ্রান্সিসকোতে যাওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি। 

এ বৈঠকে কী অর্জন হবে জানতে চাওয়া হলে বাইডেন বলেন, আমরা চীনের সঙ্গে আবার স্বাভাবিক সম্পর্কে ফিরে যেতে চাই। দুদেশের মধ্যে এমন সম্পর্ক থাকে যেন কোনও সংকট আসলে তা মোকাবিলা করা সম্ভব হয়।

উল্লেখ্য গত ফেব্রুয়ারি থেকে বাইডেন চীনের আকাশে গুপ্তচর বেলুন ধ্বংসের নির্দেশ দিলে দু দেশের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। 

এদিকে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা এর আগে বলেছিলেন, গাজা, তাইওয়ান, ইউক্রেন, নির্বাচনে হস্তক্ষেপের মতো বিষয়গুলো উঠে আসবে এবারের বৈঠকে। 

২০১৭ সালের পর গত ছয় বছরের মধ্যে এটি শি জিনপিংয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্র সফরে এসেছিলেন তিনি। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে বৈঠকের বিষয়ে জিজ্ঞাসা করে হলে তিনি জানিয়েছেন, বিশ্ব শান্তি প্রতষ্ঠিার সঙ্গে সম্পর্কিত বিষয় বৈঠকে আলোচিত হবে। 

/এসএসএস/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম