যুক্তরাষ্ট্রে শপিংমলের পার্কিং লটে বিমান বিধ্বস্ত, নিহত পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৩, ১৯:৪৫আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৯:৪৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শপিংমলের পার্কিং লটে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) অঙ্গরাজ্যটির প্লেনো শহরে একটি রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে অগ্নিদগ্ধ হয়ে বিমানের পাইলট নিহত হয়েছেন। বুধবার মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক ইঞ্জিনবিশিষ্ট মুনি এম২০ মডেলের বিমানটি মামা’স ড্যাগটার’স ডিনার অ্যান্ড নেইল অ্যাডিকশন নামের এক রেস্টুরেন্টের পাশে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে বিমানের পাইলট নিহত হন।

বিমান বিধ্বস্ত হওয়ার ছবি এবং ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এক্সে পোস্ট করা বিমান বিধ্বস্তের একটি ভিডিও শেয়ার করে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এর থেকে সৃষ্ট আগুন আশেপাশের যানবাহনে দ্রুত ছড়িয়ে পড়ে।’

বিমানটি এয়ার পার্ক-ডালাস বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। তবে এ দুর্ঘটনা বিমান উড্ডয়নের সময় নাকি অবতরণের সময় হয়েছে তা এখনও জানা যায়নি।

এমন আকস্মিক দুর্ঘটনার কারণ জানা যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি