যুক্তরাষ্ট্রে আবারও উড়োজাহাজ বিধ্বস্ত, ১০ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪

এবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা পাইলট ও ৯ যাত্রীর সবাই নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেরিং এয়ারের সিঙ্গেল-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি নরটন সাউন্ড এলাকার দিকে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। গত ২৫ বছরে আলাস্কার অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে একে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ২ টা ৩৭ মিনিটে ইউনালাকলিট থেকে ৯ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে বিমানটি। এটিই বিমানটির সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতা। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব ১৪০ মাইল। আর আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্বে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ।

মার্কিন কোস্ট গার্ডের মুখপাত্র মাইক সালার্নো জানিয়েছেন, উদ্ধারকারীরা হেলিকপ্টারের মাধ্যমে বিমানটির শেষ অবস্থানে অনুসন্ধান চালানোর সময় ধ্বংসাবশেষ দেখতে পান। পরে দুইজন উদ্ধারকর্মী নিচে নেমে তদন্ত করেন।

কোস্ট গার্ডের প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানের ধ্বংসাবশেষ আলাস্কার সাগরের বরফের ওপরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। উজ্জ্বল রঙের জরুরি পোশাক পরা দু’জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

জাতীয় আবহাওয়া দফতরের তথ্যমতে, দুর্ঘটনার সময় হালকা তুষারপাত ও কুয়াশা ছিল এবং তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি ফারেনহাইট।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৮ ঘণ্টার মধ্যে আবহাওয়া আরও খারাপ হতে পারে। ফলে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বিমান। এ ঘটনায়ও ওই বিমানের চালক এবং ৬৮ যাত্রীর সবাই নিহত হয়েছিলেন।

/এস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের