ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ১৩:৩১আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৩:৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত কয়েক বিলিয়ন ডলারের তহবিল কাটছাঁট বন্ধ করতেই ফেডারেল আদালতে এ মামলা দায়ের করা হয়। সোমবার (২১ এপ্রিল) দায়ের করা মামলাটি একটি চলমান বিরোধের অংশ, যা গত সপ্তাহে আরও তীব্র হয়; যখন এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানটি ট্রাম্প প্রশাসনের দেওয়া একটি দাবির তালিকা প্রত্যাখ্যান করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রশাসনের দাবিগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জাতি-ধর্ম বা সংস্কৃতির ছাত্রছাত্রীদের অন্তর্ভুক্তির জন্য নেওয়া কার্যক্রম সীমিত করা এবং ইহুদি-বিদ্বেষ মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেওয়া। তবে হার্ভার্ড জানিয়ে দেয়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিজেদের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার থেকে পিছিয়ে আসবে না।

এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২০ কোটি ডলার ফেডারেল অর্থায়ন স্থগিত করেন এবং বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত বাতিল করার হুমকিও দেন।

হার্ভার্ড কর্তৃপক্ষ মামলায় উল্লেখ করেছে, ‘এই মামলা এমন এক পরিস্থিতি তুলে ধরছে, যেখানে কেন্দ্রীয় সরকার আর্থিক সহায়তা বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছে।’

হার্ভার্ডের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট অ্যালান এম. গারবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেন, ‘সরকারি হস্তক্ষেপের এই ধারা ভয়াবহ ও দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে।’ তিনি জানান, তহবিল বন্ধ হয়ে যাওয়ায় শিশুদের ক্যান্সার, আলঝেইমার ও পারকিনসন্স রোগ নিয়ে চলমান গুরুত্বপূর্ণ গবেষণাগুলো বাধাগ্রস্ত হচ্ছে।

তবে এই মামলার বিষয়ে এখনও হোয়াইট হাউজ কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ইহুদি ধর্মাবলম্বী গারবার স্বীকার করেন, হার্ভার্ড ক্যাম্পাসে ইহুদি-বিরোধিতার ঘটনা ঘটেছে। তবে তিনি বলেন, তিনি ইতোমধ্যে দুটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যা ইহুদি-বিরোধিতা এবং মুসলিম-বিরোধিতা নিয়ে কাজ করছে।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়ই শুধু নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও ফেডারেল অর্থায়ন হারানোর মুখে পড়েছে।

হার্ভার্ডের সাবেক ছাত্র এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

/এস/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান