খাশোগি হত্যার বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনবিরোধী কথা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ১১:০৮আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ২০:০০

২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছুই জানতেন না। মঙ্গলবার (১৮ নভেম্বর) এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফররত যুবরাজের প্রতি ট্রাম্পের এই সমর্থন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। কারণ প্রতিবেদনে বলা হয়েছিল, যুবরাজ খাশোগিকে ‘গ্রেফতার বা হত্যা’ করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিন সালমানকে পাশে বসিয়ে সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, ‘আপনি যে ভদ্রলোকটির কথা বলছেন, তাকে অনেকেই পছন্দ করতেন না—আপনি তাকে পছন্দ করুন বা না করুন, ঘটনা ঘটেছে, কিন্তু তিনি এ সম্পর্কে কিছুই জানতেন না, এবং আমরা এটুকু বলেই শেষ করতে পারি।’

বিন সালমান বলেন, খাশোগির মৃত্যুর খবর শোনা ছিল বেদনাদায়ক, তবে তার সরকার ‘তদন্তের সব সঠিক পদক্ষেপই নিয়েছে।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের ব্যবস্থাকে উন্নত করেছি যেন এমন কিছু আর কখনও না ঘটে। এটি ছিল একটি বড় ভুল।’

খাশোগি বিষয়ে প্রশ্ন করা সাংবাদিককে বকাঝকা করেন ট্রাম্প। বলেন, তিনি ‘আমাদের অতিথিকে বিব্রত করতে’ প্রশ্ন করেছেন। যুবরাজকে মানবাধিকার বিষয়ে অসাধারণ কাজ করার জন্য প্রশংসা করেন তিনি। যদিও তিনি বিস্তারিত কিছু ব্যাখ্যা দেননি।

বিন সালমানকে এভাবে সমর্থন করায় ট্রাম্পকে কঠোর সমালোচনা করেন খাশোগির বিধবা স্ত্রী।

যুবরাজের সফরকে ঘিরে ওয়াশিংটন পোস্টের কলাম লেখক এবং সৌদি নেতৃত্বের সমালোচক খাশোগির হত্যাকাণ্ড নিয়ে বিতর্ক আবারও উসকে ওঠে। নিজের আন্তর্জাতিক ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যে সাত বছরের বেশি সময় পর প্রথমবার হোয়াইট হাউজ সফরে আসেন যুবরাজ। খাশোগি হত্যার কারণে তার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

পরে ট্রাম্প ঘোষণা করেন যে তিনি সৌদি আরবকে নন-ন্যাটো প্রধান মিত্র হিসেবে মনোনীত করছেন। দুই দেশ অস্ত্র বিক্রি, অসামরিক পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজসম্পদ বিষয়ে চুক্তির ঘোষণা দেয়।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো উপসংহার টেনেছিল যে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাশোগিকে আটক বা হত্যা করার অনুমোদন দেন যুবরাজ বিন সালমান। যুবরাজ অপারেশনটি নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করলেও রাষ্ট্রের কার্যত শাসক হিসেবে দায় স্বীকার করেন।

/এস/এমওএফ/
সম্পর্কিত
ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর
স্মুদি পেরিয়ে এ বার কফির কাপে কলা, ‘বানানা কফি’-তে নতুন উন্মাদনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
এক জেলার ৬ ভূমি কর্মকর্তার শাস্তি, বেতন বৃদ্ধি-পদোন্নতি বন্ধ
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক