ডেঙ্গুতে মারা গেলেন বিএসএমএমইউ’র প্রথম লিভার প্রতিস্থাপনের রোগী সিরাতুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৪

রোকসানা বেগম ও ডা. সাইফ উদ্দিনের সঙ্গে  সিরাতুল ইসলাম (ফাইল ছবি)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে লিভার প্রতিস্থাপন হওয়া সিরাতুল ইসলাম (২০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১২ আগস্ট তিনি মারা যান। রবিবার (৮ সেপ্টেম্বর) বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘লিভার প্রতিস্থাপনের পর সুস্থ হয়ে সিরাতুল বাড়ি ফিরে যান। সেখানেই তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হন।’ তিনি বলেন, ‘এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে কোরবানির ঈদের সময় বিএসএমএমইউতে ভর্তি করানো হয়। একেবারে খারাপ অবস্থায় আনায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।’ তিনি আরও বলেন, ‘সিরাতুল সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই তাকে আমরা বাড়ি পাঠাই। এরপর তার ডেঙ্গু জ্বর হয়। তাকে নিয়ে এলে সরাসরি আইসিউতে ভর্তি করা হয়। কিন্তু চব্বিশ ঘণ্টা যাওয়ার আগেই তিনি মারা যান।’

প্রসঙ্গত, গত ২৪ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো লিভার প্রতিস্থাপন হয়। সিরাতুল ইসলামকে লিভার দিয়ে বাঁচিয়ে তোলেন তার মা রোকসানা বেগম। বিএসএমএমইউ’র হেপাটোবিলিয়ারি ও প্যানক্রিয়েটিক এবং লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খানের নেতৃত্বে বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়সহ প্রায় ৬০ জন এই কার্যক্রমে অংশ নেন।

 আরও পড়ুন: ‘ছেলেটা চোখ খুলে যখন আমাকে দেখেছিল, তখনই মায়ায় জড়িয়েছিলাম’

/জেএ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম