‘আমরা পাতানো ম্যাচ না খেলেই প্রিমিয়ার লিগে উঠেছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৯:১২আপডেট : ১৩ মে ২০২৫, ১৯:২০

ঘরোয়া ফুটবলে একসময়ে শীর্ষ লিগে খেলতো পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। অনেক খেলোয়াড়ও উঠে এসেছে এই অফিস দলের মাধ্যমে। অনেক বছর হয়েছে তাদের আর শীর্ষ লিগে খেলা হয় না। এবার নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে আবারও দেখা যাবে দেশের এই সরকারি সংস্থাকে (গণপূর্ত অধিদপ্তর)।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে লিটল ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়ে ২৯ বছর পর প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে পিডব্লিউডি। সবশেষ তারা দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলেছিল ১৯৯৬ সালে।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। সেখান থেকে শীর্ষ দুটি দল প্রিমিয়ারে যাবে। গতকালের জয়ের পর পিডব্লিউডির পয়েন্ট ১৫ ম্যাচে ৩৭। সমান ম্যাচে আরামবাগের ৩৩ ও সিটি ক্লাবের ২৭ পয়েন্ট। লিগে ম্যাচ বাকি রয়েছে তিনটি। শেষ তিন ম্যাচ হারলেও পিডব্লিউডির দ্বিতীয় স্থান নিশ্চিত থাকছে। ফলে দলটির প্রিমিয়ারে খেলা নিশ্চিত। 

এই প্রসঙ্গে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের ম্যানেজার ও সংস্থাটির উপ বিভাগীয় প্রকৌশলী ইফতেখার সাদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা গতবার দীর্ঘ সময় টেবিলের শীর্ষে ছিলাম, এরপরও প্রিমিয়ার খেলতে পারিনি। এবার চ্যাম্পিয়ন এখনও নিশ্চিত না হলেও প্রিমিয়ার নিশ্চিত হয়েছে।’

১৯৯৬ সালে শীর্ষ লিগ থেকে অবনমন হয় পিডব্লিউডি ক্লাবের। এবার শীর্ষ লিগে এসে খুশি দলটির কোচ আনোয়ার হোসেন, ‘আমরা মাঠের পারফরম্যান্স দিয়ে এই পর্যন্ত এসেছি। আমরা পাতানো ম্যাচ না খেলেই প্রিমিয়ার লিগে এসেছি। অনেকে আকার ইঙ্গিতে বললেও তাতে সায় দেইনি। কর্মকর্তারাও ছিল সতর্ক। তারাও চাইতো যেন ভালো খেলে আমাদের উন্নতি হয়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী