‘ডিনায়াল’ অনিয়ন্ত্রিত করেছে করোনা

উদিসা ইসলাম
০৪ জুলাই ২০২১, ১৪:১৮ আপডেট : ০৫ জুলাই ২০২১, ০০:২৭

‘গরিবের করোনা হয় না’, ‘বস্তিতে করোনা নেই’, ‘করোনা বড়লোকের রোগ’, ‘আমার কিছু হবে না’, ‘মাস্ক না পরলে কী হয়’‑ গত মার্চে করোনা আবির্ভূত হওয়ার পর থেকে এসব বাক্য ছিল সাধারণ মানুষের মুখে মুখে। বার বার স্বাস্থ্যবিধি মানতে বলা হলেও এসব ডিনায়াল (অগ্রাহ্য) প্রবণতা পরিস্থিতিকে বার বার খারাপের দিকে নিয়েছে।

চিকিৎসক ও করোনা নিয়ন্ত্রণে গবেষণা ব্যবস্থাপকরা বলছেন, আমরা শুরু থেকে বলেছি, অবহেলা করবেন না, অস্বীকার করবেন না। কিন্তু এখনও জেনে বুঝে একই আচরণ করছেন তারা। ফলে নিজে আক্রান্ত হচ্ছেন, আর দশজনকে সংক্রমিত করছেন। আর করোনা নিয়ন্ত্রণে আমাদের সকল চেস্টা ব্যর্থ হচ্ছে।

লকডাউনের মধ্যে আগারগাঁও অফিস পাড়ায় আড্ডায় মেতেছে আশেপাশের নিম্নবিত্ত পরিবারের কয়েকজন যুবক। পাশাপাশি বসা, এক বোতলে সবাই পানি খাচ্ছেন, সিগারেট ভাগাভাগি করে নিচ্ছেন। করোনা এভাবে মোকাবিলা হবে‑ এমন প্রশ্ন করা হলে সাফ জবাব, এখানে আমাদের কারোর করোনা হয়নি, তাহলে আমরা এক বোতলে পানি কেন খেতে পারব না।

এক বন্ধু পরিবার আরেক বন্ধু পরিবারকে দাওয়াত দিয়েছেন লকডাউনের ভিতরে। বিশেষ সেবামূলক কাজে যুক্ত থাকায় তাদের বের হতে সমস্যা নেই। কিন্তু লকডাউনের মধ্যে কেন এসব ডাকাডাকি‑ এই প্রশ্নে তারা উভয়েই বলেন, বাইরের লোক থাকছে না তো। আমরা তিন বন্ধু পরিবার। তারা পরস্পর চেনা-জানা বলেই করোনা হবে না, কেবল বাইরের অচেনা লোকের সংস্পর্শেই করোনা হবে।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য ডা. কাজী তারিকুল ইসলাম মনে করেন, এ ধরনের ডিনায়াল আমাদের বার বার বিপদে ফেলছে। তিনি বলেন, গত বছরের কোরবানির ঈদেও সংক্রমণ বেড়েছিলো। আমরা গত বছরও দেখেছি দুই ঈদের মাঝখানে অবস্থা খুবই খারাপ হয়। তবে এবারের পরিস্থিতি আরও ভয়ানক। কারণ এবারের যে ডেল্টা ভেরিয়েন্ট তা ভয়ানক। যারা ভেবেছিলেন, করোনা শুধু বড়লোকদের সংক্রমিত করে, তারা এবার বুঝতে পারছেন করোনা কাউকেই ছাড়ে না। এই ভেরিয়েন্ট শহর-গ্রাম সর্বত্র দ্রুত ছড়ায়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, আমরা বার বারই বলছি করোনা টেস্ট করতে দিলে রেজাল্ট না পাওয়া পর্যন্ত নিজেকে পজেটিভ ভেবে নিয়ে ঘরে থাকবেন। কিন্তু ফলাফল জানাতে ফোন করলে বেশিরভাগকেই বাসায় পাওয়া যায়নি। তারা নিজেরাই বলেছেন, জ্বর নাই তাই বাড়ির পাশের চাদোকানে আড্ডা দিচ্ছেন, কেউ বলছেন বাজারে যাওয়ার কথাও। তাহলে আপনি যাই করুন না কেন মহামারি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

/ইউআই/এমএস/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়
গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন