মডার্নার প্রথম ডোজ বন্ধ হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ১৯:৫৭ আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:২৬

করোনাভাইরাসের টিকা মডার্নার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ১২ আগস্ট থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ হবে। সেই সঙ্গে এ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত দেশব্যাপী চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম বিষয়ক অতীব জরুরি দিকনির্দেশনাসমূহ বাস্তবায়ন প্রসঙ্গে চিঠিতে এ কথা বলা হয়।

তবে যেসব স্থানে (টিকাদান কেন্দ্র) এ টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে। চাহিদা মোতাবেক সারাদেশে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে বলেও চিঠিতে বলা হয়।

চিঠিতে আরও বলা হয়, আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে।

যথাযথ পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে এ দিকনির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে বলেও জানানো হয় চিঠিতে।

/জেএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো