দুই ডোজ টিকার আওতায় ৭২ লাখ মানুষ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ২২:২০ আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২২:৪৪

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এরমধ্যে ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এ মুহূর্তে ৬৯ লাখ ৮০ হাজার ৮০২ ডোজ টিকা মজুত আছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৩৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭২ লাখ ১ হাজার ৯৬৪ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, বুধবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ হাজার ৮০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩০ হাজার ৪০২ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৬৩৬ ডোজ। 

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪১ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫৫ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৫ হাজার ৩২৭ ডোজ । 

এছাড়া ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ২৮২ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এরমধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৯১ হাজার ৬৩৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৪৭৯ জন।   

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৯ লাখ ৬৮ হাজার ১১৩ ডোজ। এরমধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ হাজার ৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৭ হাজার ৬১১ জনকে।  

এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৬১০ জন।  

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১৩০ বার
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১৩০ বার
‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে’
‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে’
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী 
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী 
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত