আরও ১২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২১, ১৬:৩৫আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৪:৪৫
document

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি আছেন ১১৬ জন আর বাকি সাত জন ঢাকার বাইরের হাসপাতালে।

আজ শুক্রবার (২২ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানিয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭৮০ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৬২৫ জন আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৫৫ জন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ২২ হাজার ১৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ২৬৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুম জানিয়েছে, চলতি মাসের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৩৩ জন আর মৃত্যু হয়েছে ১৫ জনের।

চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন গত সেপ্টেম্বর মাসে। এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট সাত হাজার ৮৪১ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে, এর আগের মাসে অর্থাৎ আগস্ট মাসে ভর্তি হয়েছিলেন সাত হাজার ৬৯৮ জন।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী