মঙ্গলবার যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা পাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ২১:০৫আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২২:২১

রাজধানীর আটটি কেন্দ্রে মঙ্গলবার (২ নভেম্বর) ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু হচ্ছে। সোমবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় উচ্চশিক্ষা অধিদফতর থেকে মঙ্গলবারের (২ নভেম্বর) নির্ধারিত আটটি কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা, শিক্ষার্থীর সংখ্যা ও সময় জানিয়ে দেওয়া হয়।

উচ্চশিক্ষা অধিদফতরের আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন ঢাকা মহানগরের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দিতে নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা, শিক্ষার্থীর সংখ্যা ও সময় পরবর্তী প্রয়োজনীয় কাজের জন্য পাঠানো হলো।

কোন কেন্দ্রে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা নেবে

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাজধানীর আটটি কেন্দ্রে টিকা দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা কার্ডের দুই কপি সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে হবে।  

বাড্ডা থানা এলাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আর দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত প্রতিষ্ঠানের ৬৯৬ জন এবং স্যার জন উইলসন স্কুলের ৩০৫ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। 

মালিবাগ এলাকার সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। আর দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ৯৭৪ জন এবং খালেদ হায়দার মেমোরিয়াল জুনিয়র গার্লস স্কুলের ১৯ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

বনানীর চিটাগং গ্রামার স্কুল কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিটাগং গ্রামার স্কুলের ১৭৮ জন, বটমলি হোম গার্লস হাইস্কুলের ৪৯৯ জন এবং তেজগাঁও গভর্নমেন্ট হাইস্কুলের ৩৪০ জনকে টিকা দেওয়া হবে। এই কেন্দ্রে দুপুর ১২টা থেকে হলিক্রস গার্লস হাইস্কুলের এক হাজার ১৩৪ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই প্রতিষ্ঠানের ৫১৬ জন, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের ৫০০ জনকে টিকা দেওয়া হবে। আর দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

মিরপুরের ঢাকা কমার্স কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ওই কলেজেরই ১০ জন, আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজের ৪২৭ জন এবং ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৫৯৮ জনকে টিকা দেওয়া হবে। আর দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের এক হাজার ৩১০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

ধানমন্ডির কাকলী হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই প্রতিষ্ঠানের ২৮৫ জন, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের ৭০২ জন এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের ১৭১ জনকে টিকা দেওয়া হবে। আর দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

উত্তরার সাউথ ব্রিজ স্কুল কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই স্কুলেরই ৫৬৬ জন, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের ৬০০ জনকে টিকা দেওয়া হবে। আর দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত মাইলস্টোন কলেজের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

মিরপুরের (১৩ নম্বর) স্কলাস্টিকা স্কুল কেন্দ্রে ওই স্কুলের এক হাজার ২৩২ জনকে এবং দুপর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের