প্রাভা হেলথ ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১৮:০৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:০৬

বাংলাদেশের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা ব্র্যান্ড ‘প্রাভা হেলথ’ শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে। এই বিশেষ চুক্তিতে সই করার ফলে গ্রামীণফোনের জিপি স্টার এবং জিপি পোস্ট-পেইড গ্রাহকরা প্রাভা হেলথের সার্ভিসগুলোতে  বিশেষ সুবিধা পাবেন।

বুধবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  চুক্তি সই অনুষ্ঠানটি ঢাকার বনানীতে প্রাভা হেলথে অফিসে অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী গ্রামীণফোনের জিপি স্টার এবং জিপি পোস্ট-পেইড গ্রাহকরা এখন প্রাভা হেলথের ইমেজিং, প্রসিডিউর, ল্যাব পরীক্ষা, কোভিড পরীক্ষা এবং ডাক্তারের কনসালটেশন সেবায় ৩০ শতাংশ  ছাড় পাবেন। এর পাশাপাশি প্রাভা হেলথের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনসালটেশন, হোম হেলথ চেক প্যাকেজ (২০টি ল্যাব টেস্ট) এবং কোভিডের সাপোর্টিভ প্যাকেজে ৫০ শতাংশ ছাড় পাবেন। ৩০ শতাংশ ছাড়ের অফারটি পেতে গ্রাহককে PBL30<স্পেস>মোট বিলের পরিমাণ লিখে ২৯০০০ নম্বরে পাঠাতে হবে এবং ৫০ শতাংশ ছাড়ের অফারটি পেতে গ্রাহককে PBL50<স্পেস>মোট বিলের পরিমাণ লিখে ২৯০০০ নম্বরে পাঠাতে হবে। একজন জিপি স্টার এবং জিপি পোস্ট-পেইড গ্রাহক যতবার খুশি ততবার এই সুবিধাটি ভোগ করতে পারবেন।

চুক্তিতে প্রাভা হেলথের পক্ষ থেকে এর  প্রতিষ্ঠাতা, সভাপতি (চেয়ার), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিলভানা কিউ সিনহা সই করেন এবং গ্রামীণফোন লিমিটেডের পক্ষ থেকে সই করেন প্রতিষ্ঠানটির হেড অব লয়্যালটি ম্যানেজমেন্ট  হাসান আহমেদ তৌহিদ। এসময়  প্রাভা হেলথের হেড অব মার্কেটিং শাফাত আলী চয়ন, গ্রামীণফোনের লিড স্পেশালিস্ট লয়্যালটি ম্যানেজমেন্ট এবং জিপি স্টার প্রোগ্রামার নাশার আহমেদ, প্রাভা হেলথের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার মো. রোকনুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
গ্রামীণফোনের নিট মুনাফা ২৯৬০ কোটি টাকা, লভ্যাংশ ২১৫ শতাংশ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গ্রামীণফোনের আয় কমার শঙ্কা 
স্পেকট্রাম নিলাম থেকে সরে দাঁড়াল রবি, রইলো শুধু গ্রামীণফোন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের