‘মার্চ-এপ্রিলে সংক্রমণ বাড়তে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ২০:৪৭ আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২১:০২

চলতি বছরের মার্চ এপ্রিল নাগাদ করোনা সংক্রমণ ফের বাড়তে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। সোমবার ( ৩ জানুয়ারি) বাংলা হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনাকালে এ শঙ্কার কথা বলেন তিনি।

খুরশিদ আলম বলেন, ওমিক্রন নিয়ে পুরো বিশ্বের সঙ্গে আমরাও ভীত। ধারণা করছি, আগামী মার্চ থেকে এপ্রিলে সংক্রমণ বাড়তে পারে। সেই আশঙ্কা মাথায় রেখে আমরা জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে প্রস্তুত করতে কাজ করছি। জানুয়ারির মধ্যেই হাসপাতালগুলোকে প্রস্তুত করা হবে।

অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, গত দুই বছরের সক্ষমতাকে কাজে লাগানো যাবে। আর জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রস্তুত রাখার লক্ষ্য রয়েছে আমাদের। এছাড়া প্রতিটি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন পরিপূর্ণভাবে স্থাপন করা হবে। বেশিরভাগ হাসপাতালেই এসব কাজ শেষ হয়ে গেছে। এরপরও জানুয়ারির মধ্যেই এসব কাজও শেষ করার পরিকল্পনা আছে আমাদের।

তিনি বলেন, গত বছরের জুন-জুলাইয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ের পৌঁছালে চাহিদার তুলনায় অক্সিজেনের সরবরাহ কম ছিল। বর্তমানে ৪০টি হাসপাতালে অক্সিজেন জেনারেটর স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই ৪০টি ছাড়াও বিভিন্ন উৎস থেকে আরও কিছু অক্সিজেন জেনারেটর স্থাপন করতে সক্ষম হয়েছি।

/জেএ/এমআর/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
কীভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
সফরের ধরন বুঝে লাগেজ বাছাইয়ের সহজ টিপস
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
আমিরাতের সঙ্গে তথ্য আদান-প্রদান ও আইনি সহায়তা জোরদারের আহ্বান আইনমন্ত্রীর 
বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ বুকিং করে ৩ জনকে নিয়ে কর্মচারীর ইয়াবা সেবন
বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ বুকিং করে ৩ জনকে নিয়ে কর্মচারীর ইয়াবা সেবন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ