পাঁচ দিনে সংক্রমণ বেড়েছে ১১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২২, ১৬:১৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৬:১৪

গেল ১৭ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি; এই পাঁচ দিনে দেশে করোনার সংক্রমণ (শনাক্তের হার) প্রায় ১১ শতাংশের বেশি বেড়েছে, সেইসঙ্গে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগী সংখ্যা বাড়ছে। এভাবে চলতে থাকলে দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ ফেলবে বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ শঙ্কার কথা জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

সামগ্রিকভাবে গত বছরের শেষ থেকে শুরু করে নতুন বছরের প্রতিদিনই রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে জানিয়ে তিনি বলেন, ‘গত ১৭ জানুয়ারিতেও শনাক্তের হার ছিল ১৭ শতাংশ, ২২ জানুয়ারিতে সেটা পৌঁছায় ২৮ শতাংশের বেশি। হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যাও বাড়ছে এবং কেউ কেউ ভর্তিও হচ্ছেন। 

এভাবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে শয্যাসংখ্যার উপরে ক্রমাগত চাপ বেড়েই চলবে, বলেন অধ্যাপক নাজমুল ইসলাম। অধিদফতরের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের কাছে আসা তথ্যানুযায়ী, গত তিন থেকে চার মাসের তুলনায় রোগী সংখ্যা অনেক বেশি বেড়েছে। আর এটা অব্যাহত রয়েছে।’

করোনা ডেডিকেটেড হাসপাতালের সাধারণ শয্যা, আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র), সেন্ট্রাল অক্সিজেন সুবিধার হিসাব দিয়ে তিনি বলেন, ‘তবে রোগীর সংখ্যা বাড়তে থাকলে সঙ্গতকারনেই হাসপাতালের শয্যাসংখ্যার উপরে চাপ বাড়তে থাকবে। কিন্তু আমাদের সামর্থ্য অসীম নয়, তাই সীমিত জনবল, সীমিত সমর্থ্যর সর্ব্বোত্তম ব্যবহার যদি করতে হয়, তাহলে প্রত্যেককেই দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে, আত্মতুষ্টিতে ভোগার কোনও কারণ নেই।’

/জেএ/ইউএস/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম