ওমিক্রন প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ১৫:০৩ আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৭:০৪

করোনারভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণেই সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর এটি প্রতিরোধে ইতোমধ্যে ক্লিনিক্যাল গাইডলাইন করা হয়েছে বলে জানিয়েছেন অধিদফতরের মুখপাত্র নাজমুল ইসলাম। বুধবার (২৬ জানুয়ারি) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে তিনি এ তথ্য জানান।

ঊর্ধ্বমুখী সংক্রমণের বিষয়ে সবাইকে সতর্ক করে নাজমুল ইসলাম বলেন, ‘করোনার নতুন ধরন ওমিক্রনের  কারণেই ক্রমাগত সংক্রমণ বাড়ছে। এই সংক্রমণ প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা হয়েছে। এরইমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। স্বাস্থ্য-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ইতোমধ্যে আমরা পাঠিয়ে দিয়েছি। ক্লিনিক্যাল গাইডলাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। নতুন নতুন তথ্য দিয়েই গাইডলাইন সাজানো হয়েছে।’

তিনি বলেন, ‘ওমিক্রনের যে উপসর্গ আছে, সেই উপসর্গগুলো এতে (ক্লিনিক্যাল গাইডলাইন) যোগ করা হয়েছে। এর বাইরে অন্য কোনও উপসর্গ রয়েছে কিনা সেটি খুঁজে দেখা হচ্ছে। তবে যাই হোক না কেন, রোগ নিয়ন্ত্রণের স্বাস্থ্যবিধি মেনে চলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অধ্যাপক নাজমুল ইসলাম আরও বলেন, ‘সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সঠিক নিয়মে মাস্ক পরা, সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করা জরুরি।’ আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে এই অতিমারি নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ জনের স্কটল্যান্ডকে ৩ গোল দিলো সুইজারল্যান্ড
১০ জনের স্কটল্যান্ডকে ৩ গোল দিলো সুইজারল্যান্ড
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
কিশোর গ্যাংবিরোধী পাঁচ ঘণ্টার অভিযান, এক জেলাতেই আটক ১৮২
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
দায়িত্বশীল গবেষণা ও প্রকাশনা নিয়ে ইউল্যাবে জাতীয় গোলটেবিল আলোচনা
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩০ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ