শনাক্ত কমেছে ৫১ শতাংশ, মৃত্যু ২৩ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২২, ১৭:৩৮আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৭:৩৮

দেশে কমে আসছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু হয়েছে আর শনাক্তের হার নেমে এসেছে ২-এর ঘরে। সেইসঙ্গে গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নতুন রোগী শনাক্ত ও মৃত্যু কমেছে। সেইসঙ্গে কমেছে করোনার নমুনা পরীক্ষাও।

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতর করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ৬৮ জন। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মৃত্যু কমেছে ২৩ দশমিক পাঁচ শতাংশ।

গত সপ্তাহে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ৫৮৬ জন। তার আগের সপ্তাহে শনাক্ত হয়েছিলেন ৯ হাজার ৩৮৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৫০ হাজার ২০৭টি। তার আগের সপ্তাহে হয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৮৬৭টি। এক সপ্তাহে নমুনা পরীক্ষা কমেছে ১০ দশমিক পাঁচ শতাংশ।

সেইসঙ্গে করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬৪৯ জন। তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৫২ হাজার ৫০১ জন।

/জেএ/এফএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান