মার্চে মারা যাওয়াদের প্রায় ৫২ শতাংশই টিকা নেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২২, ১৭:৪৫ আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১১:২৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮১ জন। এ দিন করোনায় কারও মৃত্যু হয়নি। তবে গত ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মোট মারা গেছেন ৮৫ জন। মারা যাওয়াদের প্রায় ৫২ শতাংশই টিকা নেননি।

শুক্রবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  

অধিদফতর জানায়, মার্চে মারা যাওয়াদের মধ্যে টিকা নিয়েছেন ৪১ জন; যা ৪৮.২ শতাংশ। টিকা নেননি ৪৪ জন; যা ৫১.৮ শতাংশ। 

এতে বলা হয়, টিকা নেওয়া এই ৪১ জনের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১১ জন, দ্বিতীয় ডোজ ২৮ জন এবং  এবং তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন ২ জন।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এখন পর্যন্ত দেশে ১৩ কোটি মানুষ প্রথম ডোজ নিয়েছেন। ১১ কোটির বেশি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সেই হিসাবে লক্ষ্যমাত্রার ৯৬ ভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। এখনও হাতে পাঁচ কোটি ডোজ ভ্যাকসিন রয়েছে এবং পাইপলাইনে আরও ছয় কোটি ডোজ ভ্যাকসিন রয়েছে। এখনও যারা টিকা নেননি, তারা টিকা নিলে দেশ আরও বেশি উপকৃত হবে।

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ