করোনায় টানা ১০ দিন মৃত্যু নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২২, ১৭:১৭আপডেট : ০১ মে ২০২২, ১৭:৪২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, এ সময় শনাক্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে টানা ১০ দিন করোনায় কেউ মারা যাননি। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন। রবিবার (১ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৯৫ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ২৯৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৭০৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৪৩টি। এ পর্যন্ত এক কোটি ৩৯ লাখ ৯৩ হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ০ দশমিক ৯৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ০৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
তিন মাসেও পর্ষদ হয়নি, কমেছে আমানত: কোন পথে ইসলামী ব্যাংক
তিন মাসেও পর্ষদ হয়নি, কমেছে আমানত: কোন পথে ইসলামী ব্যাংক
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন