শুরু হচ্ছে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২২, ১৮:২৬ আপডেট : ১৪ জুন ২০২২, ১৮:২৭

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম উদ্বোধন করবো ২৬ জুন থেকে। সেই অনুযায়ী কাজ চলছে।’

মঙ্গলবার (১৪ জুন) মহাখালীর আইসিডিডিআর,বিতে এক অনুষ্ঠান শেষে এই তথ্য জানান মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, কলেরার টিকা খুবই কার্যকর। যেসব জায়গায় কলেরার টিকা দেওয়া হয়েছিল সেখানে এর প্রকোপ খুব একটা দেখা দেয়নি। এমনকি রোহিঙ্গাদেরও এ টিকা দেওয়া হয়েছে। সেখানেও একই ফল পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাশার মো. খুরশীদ আলম জানান, রাজধানীর দক্ষিণখান থেকে টিকা কার্যক্রম শুরু হবে। টিকাকেন্দ্রে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। যারা আসবে তাদেরকেই দেওয়া হবে। টিকা দেওয়ার পর প্রত্যেকেই টিকা কার্ড পাবে।

আইসিডিডিআর,বি’র ভারপ্রাপ্ত সিনিয়র পরিচালক অধ্যাপক ডা ফেরদৌস কাদরী জানান, এই টিকা আন্তর্জাতিক সংস্থা গ্যাভির কাছ থেকে নেওয়া। আমাদের দেশেও একটি রেজিস্টার্ড টিকা আছে। তবে সেটা এবার দেওয়া হবে না।

/এসও/এফএ/
সম্পর্কিত
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
ছয় মাসের কম বয়সী বাচ্চাদের হামের টিকা দিলে কী সমস্যা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
স্টিভ জবস থেকে বিরাট কোহলি কেন বারবার কৈঞ্চি ধামে ছোটেন বিশ্বখ্যাতরা?
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ