এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ৩০০ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ১৮:৪৮ আপডেট : ২৭ জুন ২০২২, ১৮:৪৮

একসপ্তাহের ব্যবধানে করোনা শনাক্ত ২৯৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। পাশপাশি পরীক্ষা বেড়েছে ৫৩ দশমিক ৪ শতাংশ। সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০১ জন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন। 

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, গত ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ২১২ জন; যা আগের সপ্তাহ থেকে ৩৮৩ শতাংশ বেশি। এরপর ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮ হাজার ৮৪৬ জন; যা এর আগের সপ্তাহের তুলনায় ২৯৯ দশমিক ৯৯ শতাংশ বেশি। এছাড়া গত এক সপ্তাহে মৃত্যুবরণ করেছেন ৯ জন। 

শনাক্তের তথ্য বলছে, ঢাকায় শনাক্তের হার সবচেয়ে বেশি। নমুনার বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২ হাজার ১০১ জনের মধ্যে ঢাকা শহরের আছেন ১ হাজার ৮০৬ জন। এছাড়া ঢাকা বিভাগে ১ হাজার ৯০০ জন, ময়মনসিংহে ১৪ জন, চট্টগ্রামে ১৩১ জন, রাজশাহীতে ৭ জন, রংপুরে ১০ জন, খুলনায় ১৯ জন, বরিশালে ১৩ জন এবং সিলেট বিভাগে ৭ জন রয়েছেন। 

/এসও/আইএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
৬৩-তেও উজ্জ্বল ডেমি মুর, জানালেন সৌন্দর্যের বিশেষ মন্ত্র
৬৩-তেও উজ্জ্বল ডেমি মুর, জানালেন সৌন্দর্যের বিশেষ মন্ত্র
ছেলেদেরই সব মজা করতে হবে কেন: শোভিতা ধুলিপালা
ছেলেদেরই সব মজা করতে হবে কেন: শোভিতা ধুলিপালা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ